সাম্পান ডেস্ক
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেফারি অ্যান্তোনিও লাহোজ দুই দল মিলিয়ে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছে ১০টি হলুদ কার্ড।এবার নিজেই লাল কার্ড খেয়ে বসলেম বদমেজাজি স্বভাবের সেই রেফারি।এই বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনা করবেন না তিনি। বিশ্বকাপ থেকে তাঁকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা।
ইংলিশ গণমাধ্যম মেইল অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্তোনিও লাহোজকে এই বিশ্বকাপের আর কোনো ম্যাচে দেখা যাবে না। কাতার থেকে তাকে স্পেন ফেরত পাঠিয়েছে ফিফা।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমি নিশ্চিত করে আর্জেন্টিনা। সেই ম্যাচে মোট ১৮ জনকে হলুদ কার্ড দেখান অ্যান্তোনিও লাহোজ। তারমধ্যে ১০টি কার্ড দেখানো হয় আর্জেন্টিনাকে। খেলোয়াড়দের ৮ কার্ড, আর দুই কোচ লিওনেল স্কালোনি ও তার সহযোগীকে দুটি কার্ড দেখান লাহোজ। নেদারল্যান্ডসের ৮ খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান তিনি। ম্যাচ শেষে রেফারি লাহোজের কড়া সমালোচনা করেন মেসি। তিনি বলেন, ‘আমি রেফারির বিষয়ে কোনো কথা বলতে চাই না।কারণ আপনি এমন কাউকে ম্যাচের দায়িত্ব দিতে পারেন না, যে এই মঞ্চের যোগ্যই নন। রেফারি ম্যাচটিকে অতিরিক্ত সময়ে টেনে নেয়। গোটা ম্যাচে সে আমাদের বিরোধিতা করেছে।’
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তো লাহোজকে অপদার্থ বলেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের বাজে রেফারি সে। ইনজুরি টাইম ১০ মিনিট দিয়েছে সে। চাচ্ছিলো ম্যাচটি যাতে ড্র হয়। অপদার্থ একটা। আশা করি সামনের ম্যাচে এমন রেফারি পাব না।’
