বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এবার ডিসি পার্কে থাকছে না জুলাই কর্ণার’ স্থাপিত হলো ফুড কোর্ট

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬ | ১২:৩৭ পূর্বাহ্ণ আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ | ১২:৪২ পূর্বাহ্ণ
এবার ডিসি পার্কে থাকছে না জুলাই কর্ণার’ স্থাপিত হলো ফুড কোর্ট

সাম্পান ডেস্ক:

গত বছর যেখানে ‘জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুথান কর্ণার’ স্থাপন করা হয়েছিল, সেখানে এবছর সেটি সরিয়ে ফুড কোর্ট বসানো হয়েছে। ফলে জুলাই গণঅভ্যুথান, শহীদ ও যোদ্ধাদের কোনো স্মৃতি চিহ্নের প্রদর্শনী ছাড়াই উদ্বোধন হতে যাচ্ছে এবারের ফুল উৎসব।

যাতে দেখা গেছে রাষ্ট্রীয় আয়োজনে জুলাই স্মৃতি সংরক্ষণের বদলে বাণিজ্যিক আয়োজনকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম ডিসি পার্কের ফুল উৎসব ঘিরে।

শুক্রবার (৯ জানুয়ারি) মাসব্যাপী এ উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক আনুষ্ঠানিকভাবে উৎসবটির উদ্বোধন করবেন। প্রতি বছরের ন্যায় এবারও উৎসবে ১৫০ প্রজাতির ফুল প্রদর্শনের কথা জানিয়েছেন তারা। আয়োজকদের মতে, চট্টগ্রাম তথা বিভিন্ন জায়গা থেকে এ উৎসবে প্রতিদিন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ঘটে।

উৎসব উপলক্ষে পার্কজুড়ে যুক্ত করা হয়েছে রাইড শেয়ার, কিডজোন, জিপ লাইন, প্যাডেল বোটসহ নানা বিনোদন সুবিধা। পাশাপাশি অর্ধশতাধিক খাবারের দোকান, ফ্লাওয়ার ট্রি, ময়ুর ট্রি, চায়ের কাপসহ নানান ধরনের দৃষ্টিনন্দন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তবে এসব বাণিজ্যিক আয়োজনের ভিড়ে অনুপস্থিত রয়েছে জুলাই যুদ্ধে শহীদ কিংবা যোদ্ধাদের স্মরণে কোনো প্রদর্শনী। এমনকি সম্প্রতি ভারতীয় আধিপত্যবাদীদের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়েও কোনো স্মৃতি চিহ্ন রাখা হয়নি।

পি/আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares