বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এবার জাপানের কাছে হারলো ফেবারিট জার্মানি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২ | ৩:০৯ অপরাহ্ণ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ | ৩:০৯ অপরাহ্ণ
এবার জাপানের কাছে হারলো ফেবারিট জার্মানি

সাম্পান ডেস্ক

কাতার বিশ্বকাপ কি তাহলে অঘটনের? প্রশ্নটা আসছে কারণ শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হেরে গেছে সৌদি আরবের কাছে। এবার এশিয়ার আরেক দেশ জাপান দেখালো নতুন চমক। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়ে দিয়েছে জার্মানিকে! চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লিড নেওয়ার পরও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তাতে লেখা হয়ে গেলো কাতার বিশ্বকাপের আরেকটি অঘটন।

আজ (বুধবার) খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের লড়াইয়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান। ইকাই গুন্ডোয়ানের পেনাল্টি গোলে জার্মানি শুরুতে লিড নেয়। বিরতি যায় ওই ব্যবধান রেখেই। তবে শেষ দিকে ৯ মিনিটের এক ঝড়ে সব এলোমেলো। প্রেসিং ফুটবলে শুধু সমতাতেই ফেরেনি জাপান, জার্মানিকে হতাশায় ডুবিয়ে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দলটি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares