বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

এবার চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ
এবার চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
সাম্পান ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে তার প্রার্থিতা বাতিল করা হয়।
বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছিলেন একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুল আমিন।
এর আগে, গত ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ের দিনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।
অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে তিনটি আপিল দায়ের করা হয়েছিল। ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও একই আসনের জামায়াতের প্রার্থী ইউসূফ সোহেল আপিল দায়ের করেছিলেন।
আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রেখে রায় দেয় ইসি।
পি/ আর

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares