বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এডভোকেট সাইফুল হত্যা মামলায় ২ আসামী রিমান্ডে

প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪ | ৪:৩৬ অপরাহ্ণ আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ | ৪:৩৬ অপরাহ্ণ
এডভোকেট সাইফুল হত্যা মামলায় ২ আসামী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম আদালত এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলার প্রধান আসামী চন্দন দাশসহ দুই জনকে রিমান্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামি হলেন- চন্দন দাস (৩৫) ও রিপন দাস (২৭)।

মেট্রোপলিটন পুলিশের এডসি (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, আলিফ খুনের মামলায় আসামি চন্দন ও রিপনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চন্দন দাসের সাতদিন ও রিপন দাসের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে ভৈরব থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের প্রধান আসামি চন্দন দাসকে গ্রেফতার করে পুলিশ। এদিন সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থেকে আরেক আসামি রিপন দাসকে গ্রেফতার করা হয়। রিপন এজাহারনামীয় আসামি না হলেও ভিডিও ফুটেজ দেখে তাকে হত্যা মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে।আর চন্দনকেও হেলমেট পড়ে সেদিন এডভোকেট সাইফুলকে কুপাতে দেখা গেছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares