বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের বিক্ষোভ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ৬:৪৭ অপরাহ্ণ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ৬:৪৭ অপরাহ্ণ
এডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের বিক্ষোভ

সাম্পান ডেস্ক 

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম নতুন আদালত ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লইয়ার্স কাউন্সিল চট্টগ্রামের সহ সভাপতি এডভোকেট এহতেশামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আলমের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী,ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের চট্টগ্রামের আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী এডভোকেট আবদুস সাত্তার, যুগ্ন আহ্বায়ক এডভোকেট শাহাদাত হোসেন, সদস্য সচিব এডভোকেট জহিরুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সেক্রেটারি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আলী, সাবেক সহ সাধারণ সম্পাদক আবদুস সাত্তার সরোয়ার, সাবেক সহ সম্পাদক এডভোকেট কবির হোসেন, সাবেক পাঠাগার সম্পাদক ফজলুল বারী, চট্টগ্রাম লইয়ার্স কাউন্সিলের কোষাধ্যক্ষ এডভোকেট আরিফুর রহমান বক্তব্য রাখেন।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।তারা অবিলম্বে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মতিউর রহমান আকন্দের মুক্তি দাবি করেন।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares