বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

এখনও থেমে থেমে আগুন জ্বলছে, আরও ১ জনের মৃত্যু  

প্রকাশ: ৮ জুন ২০২২ | ৫:২৩ পূর্বাহ্ণ আপডেট: ৮ জুন ২০২২ | ৫:২৩ পূর্বাহ্ণ
এখনও থেমে থেমে আগুন জ্বলছে, আরও ১ জনের মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক

ঠিক  চার দিন হয়ে গেলো।সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন এখনো সম্পূর্ণভাবে বন্ধ হয়নি।  কিছু কনটেইনারে থেমে থেমে আগুন জ্বলছে।তবে সেই আগুনের তীব্রতা অনেক কম।এইদিকে ভয়াবহ এই বিষ্ফোরণে আহত একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে।এনিয়ে লাশের সংখ্যা বেড়ে  হলো ৪৪টি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, ‘আগুন এখনো পুরোপুরি বন্ধ হয়নি।বেশকিছু কনটেইবার এখনও   জ্বলছে। আশা করছি আজকের মধ্যে আগুন বন্ধ বন্ধ হয়ে যাবে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা মাসুস রানা নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার গোপীনাথপুর গ্রামে। তিনি বিএম কন্টেইনার ডিপোতে ক্রেন অপারেটর হিসেবে কাজ করতেন। ওইদিনের ঘটনায় আহত অবস্থায় এনে তাকে হাসপাতালের  আইসিইউতে রাখা হয়েছিল।

উল্লেখ্য, ভয়াবহ বিষ্ফোরণের  তিন দিনের মাথায়  মঙ্গলবার   সেনাবাহিনীর পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আসার কথা গণমাধ্যমকে জানানো হয়েছিল।তবে এটাও জানানো হয়, কয়েকটি কনটেইনারে  আগুন বন্ধ হচ্ছে না।তবে সেখান থেকে আর বড় বিষ্ফোরণের সম্ভাবনা নেই।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares