বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল
ফটিকছড়ি উপজেলা শাখার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ৫৯ সদস্য বিশিষ্ট কমিটিতে জহির উদ্দীন বাবরকে সভাপতি ও নাসির সিকদারকে সাধারণ সম্পাদক করা হয়।
বিএনপির এই সহযোগী সংগঠনের ফটিকছড়ি উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ২ টায় নগরের নাসিমন ভবনে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।চট্টগ্রাম জেলা যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে ও মৎস্যজীবী দল নেতা মো: নাসির সিকদারের সঞ্চালনায় এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি থেকে ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার চৌধুরী।সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শফিউল আলম চৌধুরী।
সম্মেলনের মাধ্যমে গঠিত ৫৯ সদস্য এই কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছে সিনিয়র সহ সভাপতি সৈয়দুল হক, সহ সভাপতি দিদারুল আলম মনা, ইসমাঈল মেম্বার, হাজী বদিউল আলম, বদি আলম সওদাগর,তাজুল ইসলাম, আবুল কাসেম, আকবর আলী, আবুল কালাম, সি: যুগ্ম
সম্পাদক করিমুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মো: আবু ইউসুফ, মোহাম্মদ লোকমান, দিদারুল আলম, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, মকবুল আহমেদ, মোসলেম উদ্দীন। সহ সাংগঠনিক সম্পাদক মো: নজরুল, শহিদুল ইসলাম, মোঃ সাঈদ আহম্মদ, ঈসমাইল গনি, মাসুম চৌধুরী রাশেদুল আলম, অর্থ সম্পাদক মো: তৈয়ব, সহ অর্থ সম্পাদক দিদারুল আলম, কোরবান আলী, মো: রিজোয়ান, দপ্তর সম্পাদক মো: দিদার, সহ দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, আজিজুল হক, মালেক মিস্ত্রী, এমরান হোসেন, প্রচার সম্পাদক রেজাউল করিম আলম, সহ প্রচার সম্পাদক মো:হারুন, আবু তাহের, ইমাম হোসেন ফরাজী, আবদুল মালেক, সমাজ কল্যান সম্পাদক বিডিআর ইসমাঈল হোসেন,সহ সমাজ কল্যান সম্পাদক জসিম উদ্দীন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুল ওহাব কবির চেয়ারম্যান,চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা রফিক উল্লাহ হামিদী, নাজিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোঃএজাহার মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক সালেহা বেগম রিনা,ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা রায়হানুল, ওসমান গনি, আব্দুল আজিজ, ফটিকছড়ি উপজেলা যুবদলের আহবায়ক মোরশেদ হাজারী, যুগ্ম আহবায়ক হাসান চৌধুরী, ভুজপুর থানা যুবদলের আহবায়ক নুরুল আমিন আজাদ,যুগ্ম আহবায়ক ডা: মানিক, শাহাদাত হোসেন, ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট ইউসুফ আলম মাসুদ, ফটিকছড়ি
উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো:
শফিউল আলম, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দীন,
ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বেলাল উদ্দীন মুন্না বক্তব্য রাখেন।
