প্রকাশ: ৬ নভেম্বর ২০২২ | ১১:৫৪ পূর্বাহ্ণ আপডেট: ৬ নভেম্বর ২০২২ | ১১:৫৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
রবিবার থেকে শুরু হওয়া ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামের ১১১টি কেন্দ্রে ১ হাজার ৩৫৬ জন এইচএসসি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এই অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীমে মোট ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী ছিল।এরমধ্যে আজকের প্রথম দিন ১ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, মোট ১১১ টি কেন্দ্রের প্রায় সবগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা সতর্ক ছিলাম।
