প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ণ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ | ৯:৩৫ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক:
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয় এবং দেশের অগ্রগতির পথ সুগম হওয়া। গণতন্ত্র পুনরুদ্ধারে এবং উন্নত বাংলাদেশ গড়তে হলে আগামী নির্বাচনে বিএনপির উন্নয়ন প্রতীক ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে। শহীদ জিয়া যেমন জাতির সঙ্কটময় মুহূর্তে বাংলাদেশকে স্বনির্ভর করার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন, ঠিক তেমনি তারেক রহমান ফ্যাসিস্ট সরকার কর্তৃক ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রণয়ন করেছেন। শহীদ জিয়া বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্তি দিয়েছিলেন। ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়িত হলে আগামীর বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল, মানবিক ও মর্যাদাপূর্ণ দেশে পরিণত হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে ১৬নং চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা, জামতলা, উর্দুগলি, ষ্টাফ কোয়ার্টার, এলাকায় গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আবু সুফিয়ান ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, যানজট নিরসন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিব।
গণসংযোগকালে ভোটাররা দীর্ঘদিনের জলাবদ্ধতা, গ্যাসুসংকট, বিশুদ্ধ পানির অভাব, বেকারত্ব, রাস্তাঘাটের বেহাল দশা, অপরিকল্পিত নগরায়ণ, মাদক, কিশোর গ্যাং সহ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় তাঁরা এসব সমস্যার টেকসই সমাধানের দাবি জানান।
বিএনপির প্রার্থী আবু সুফিয়ান ভোটারদের এসব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় গেলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই কাজ করা হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মো. মহসিন, সালাউদ্দিন কায়সার লাভু, রমজু মিয়া সও., শফিকুল আলম, মঞ্জুর আলম, জাহিদুল হক জাকু, খালেদ সাইফুল্লাহ, লুৎফুন্নেছা, এম এ হামিদ, নকিবউদ্দিন ভূইয়া, গিয়াসউদ্দিন ভূইয়া, মো. সেলিম, মো. বকতিয়ার, নুরুল আলম শিপু, মামুন সাত্তার মামুন, মো. ইউসুফ, মো. শওকত, জসিম বাদশা, মো. মাসুদ,আলাউদ্দিন, আলাউদ্দিন আলো, ইমরান লিটন, ইয়াকুব আলী. সিফাত, শফিউল আলম শফি, জাবেদ, হোসেন জোবাইর, মো. মামুন, সাইদুল ইসলাম, মো. মামুন, মো. জসিম, সাইফুদ্দিন চৌধুরী রাশেদ, আবুল কালাম, মো. আলী, মো. ওসমান, আলমগীর, মো. পারভেজ, মো. গফুর, আনোয়ার টিপু, জাসেদ, মো. জসিম টিপু, শওকত আলী, নুরুল করিম বাপ্পি প্রমুখ।
পি/আর
