প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ | ৪:০৮ অপরাহ্ণ আপডেট: ২০ আগস্ট ২০২৫ | ৪:০৮ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে।
এসএস
