বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ইসরায়েলের হামলায় গাজায় ৩৭৮৫ জন নিহত

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ৯:৩১ অপরাহ্ণ আপডেট: ২০ অক্টোবর ২০২৩ | ৯:৩১ অপরাহ্ণ
ইসরায়েলের হামলায় গাজায় ৩৭৮৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় সব শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭৮৫ জনে বাসিন্দা নিহত হয়েছে। আহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৯৩ জন।

শুক্রবার (২০ অক্টোবর) এই তথ্যটি নিশ্চিত করে আল জাজিরা।

গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে।

ইসরায়েলের বিমান হামলায় গাজায় অন্তত ১০০০ নারী ১৫২৪ শিশু নিহত হয়েছে। মারা যায় ১১ সাংবাদিকও।

আহতদের মধ্যে ২০০০ শিশু ও ১৪০০ নারী রয়েছে।

ইসরায়েলে হামাসের হামলায় ১৪০৩ ইসরায়েলি নাগরিকের প্রাণ গিয়েছে। এর মধ্যে ৩০৬ জন ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য, ৫৭ জন ইসরায়েলি পুলিশ সদস্য রয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় ১০০। আহত হয়েছে অন্তত ৪৬২৯ জন।

হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর পাশাপাশি ফিলিস্তিনি নাগরিকদের হামলা বেড়েছে।

৭ অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ৮১ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন ১৩০০ জন। গ্রেপ্তার হয়েছে ৮৬০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares