বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিন জনের ফাঁসি

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ আপডেট: ২৫ জুন ২০২৫ | ১২:১৫ অপরাহ্ণ
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে তিন জনের ফাঁসি

সাম্পান ডেস্ক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল। বিবৃতিতে বলা হয়, তারা ইসরায়েলের সহযোগিতায় হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে দেশটির অভ্যন্তরে অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রবেশ করানোর চেষ্টা করছিলেন।

জানা যায়, বুধবার সকালে উত্তর-পশ্চিম ইরানের উরমিয়া শহরে, তুরস্ক সীমান্তের কাছাকাছি এলাকায় তাদের ফাঁসি কার্যকর করা হয়। উল্লেখ্য, এই ঘটনা ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণার একদিন পরেই ঘটল।

সূত্র: এএফপি

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares