বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ইয়াবার মামলায় দুইজনের ৫ বছর কারাদণ্ড

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ৫:১৭ অপরাহ্ণ আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ৫:১৭ অপরাহ্ণ
ইয়াবার মামলায় দুইজনের ৫ বছর কারাদণ্ড

সাম্পান ডেস্ক

চট্টগ্রামের বাকলিয়া থানার ৬শ পিস ইয়াবা জব্দ করার মামলায় ২ জনকে ৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ আদেশ দেন।

দণ্ডিতরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং মনির ঘোনা এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মো.হোসেন (৩৩) ও একই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো.জহিরুল আলম (৩৮)।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ৭ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলায় আসামি মো.হোসেন ও মো.জহিরুল আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে। আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, নগরের বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সেতুর উত্তর পাশে পুলিশ বক্সের সামনের রাস্তা থেকে ২০১৫ সালের ১০ জানুয়ারি মো.হোসেন ও মো.জহিরুল আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তৎকালীন বাকলিয়া থানার এসআই মো.আব্দুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করলে একই বছরের ১৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares