শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ইফতার দিয়ে ফেরা হলো না বাড়ি, পথে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় নিহত

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৪ | ৩:০০ অপরাহ্ণ আপডেট: ৩ এপ্রিল ২০২৪ | ৩:০০ অপরাহ্ণ

সাম্পান ডেস্ক

আত্মীয়দের বাসায় ইফতার দিয়ে বাড়ি ফিরছিলেন মো. মিরাজ ও ফারুক।তারা সম্পর্কে ফুফাতো ভাই। মোটরসাইকেল চালিয়ে হাটহাজারী এলাকায় পৌঁছলে  অ্যাম্বুল্যান্সের ধাক্কায়  দু’জনই গুরুতর আহত হয়ে।

মঙ্গলবার( ২ এপ্রিল) রাত ৮ টার দিকে হাটহাজারির নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় দু’জনইকে আহত অবস্থায় উদ্ধার করে ফটিকছড়ি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত মো. মিরাজরে বাড়ি  ফটিকছড়ির সুন্দরপুরের ও সমিতিরহাট ইউনিয়নের ফারুক বাড়ি।

প্রত্যক্ষদর্শীদের মতে, ফুফাতো বোনের বাড়িতে ইফতার দিয়ে ফেরার পথে হাটহাজারীর নয়াহাট এলাকায় অ্যাম্বুল্যান্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares