বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ইপিজেডের সড়কে পিষ্ট পুলিশ কর্মকর্তা

প্রকাশ: ২০ মে ২০২২ | ১১:২২ পূর্বাহ্ণ আপডেট: ২০ মে ২০২২ | ১১:৪৯ পূর্বাহ্ণ
ইপিজেডের সড়কে পিষ্ট পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় বেণুরাম নাথ (৪০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে সিমেন্ট ক্রসিং এলাকার টিএসপি কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেণুরাম নাথ দামপাড়া পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে টিএসপি কমপ্লেক্সের সামনে কাভার্ড ভ্যান বা লরির চাপায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। যতটুকু জেনেছি তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। আর পথিমধ্যেই এই দুর্ঘনায় তিনি নিহত হন।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares