বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ইন্দোনেশিয়ায় বাস উল্টে অন্তত ১৬ জন নিহত

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১:০৬ অপরাহ্ণ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ | ১:০৬ অপরাহ্ণ
ইন্দোনেশিয়ায় বাস উল্টে অন্তত ১৬ জন নিহত

সাম্পান ডেস্ক

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানী জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তার দিকে যাওয়ার পথে একটি হাইওয়ে ইন্টারচেঞ্জের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুদিওনো জানান, ইন্টারচেঞ্জের মোড়ে পৌঁছানোর সময় বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় সড়কের একটি অংশের সঙ্গে সংঘর্ষ হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মোট ৩৪ জনকে উদ্ধার করেন। এর মধ্যে ঘটনাস্থলেই ১৫ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। দেশটিতে সড়ক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়া, অতিরিক্ত গতি এবং যানবাহনের কারিগরি ত্রুটির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares