সাম্পান ডেস্ক
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের নিয়ে চক্ষু চিকিৎসা সেবা পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সেবা পক্ষের উদ্বোধন করেন ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথের এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক।
এতে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো আলী হোসাইন, চক্ষু বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক ডা. জয়নুল আবেদীন, সিআইএমসিএইচ এর উপ পরিচালক ডা.মো. বখতিয়ার আলম, ডা. আবদুর রাশিদ খান, মোহাম্মদ ইসমাইল, ডা. সরোয়ার কামাল, মো. আজাদ চৌধুরী, ডা. ফারুকুল ইসলাম, ডা. আয়েশা খানম।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,সেবাপক্ষ উপলক্ষে মাত্র ১০০ টাকায় আউটডোর সেবা দেয়া হবে। ইনডোরে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যাবে। এছাড়াও ৫০% ছাড়ে সকল ধরনের চক্ষু অপারেশন করা যাবে। চোখের ছানি অপারেশন,চোখের দৃষ্টি পরীক্ষাকরণ, চোখের ছানিসংক্রান্ত রোগী নির্বাচন করা, নেত্রনালী অপারেশন, ও চালাজিয়ন অপারেশন সহ সব ধরনের চক্ষু সেবা পাওয়া যাবে।
আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই সেবাপক্ষ।
জালাল রুমি, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
