বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মিথ্যা সংবাদের বিরুদ্ধে আশ ফাউন্ডেশনের প্রতিবাদ

প্রকাশ: ৯ আগস্ট ২০২৫ | ২:৫৫ অপরাহ্ণ আপডেট: ৯ আগস্ট ২০২৫ | ২:৫৮ অপরাহ্ণ
মিথ্যা সংবাদের বিরুদ্ধে আশ ফাউন্ডেশনের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ‍আশ ফাউনেডশন (ASH Foundation) নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে আজ সংবাদ সম্মেলন করেছে। শনিবার (৯ আগষ্ট) সকালে লালখান বাজারের কুক আউট রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশন ও চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের বিরুদ্ধে অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যকে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, নেপালের সুনসারি জেলার একটি মসজিদ নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে ফাউন্ডেশনকে উগ্রবাদ ও ধর্মান্তর কার্যক্রমের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য।

তিনি আরও বলেন, ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ ঘটনাকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হিসেবে অভিহিত করে দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে ঘোষণা দেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares