বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল

প্রকাশ: ৩ মে ২০২৫ | ১২:৫৩ অপরাহ্ণ আপডেট: ৩ মে ২০২৫ | ১২:৫৩ অপরাহ্ণ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক 

দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

শুক্রবার (২ মে) রাত পৌঁনে ১২ টায় চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, আল্লামা সুলতান যওক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া তিনি বার্ধক্যজনিত বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর।তিনি স্ত্রী,৭ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ শনিবার বিকেল ৪ টায় মরহুমের প্রতিষ্ঠিত দারুল মা’আরিফ মাদ্রাসার মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

আল্লামা মুহাম্মদ সুলতান যওক ১৯৩৯ সালে কক্সবাজার জেলার মহেশখালীতে জন্মগ্রহণ করেন। ইসলামী জ্ঞানচর্চা, সাহিত্য ও গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল।তাঁর লক্ষণীয় কাজ কওমি মাদরাসাসমূহে শিক্ষাসংস্কার ও পাঠ্যসূচির মানোন্নয়ন।তিনি জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া ছাড়াও আগ্রাবাদে কাশেমুল উলুম নামে একটি মাদ্রাসা, আরবি সাহিত্যের অধ্যয়নের জন্য নাদিয়াতুল আদাব নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares