বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আলোচিত সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ৯:১৯ পূর্বাহ্ণ আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ৯:১৯ পূর্বাহ্ণ
আলোচিত সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নেই

সাম্পান ডেস্ক

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার (৮০) মারা গেছেন।ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিওন।

আজ বুধবার দুপুর ১টায় দিকে রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্পষ্টভাষী বলে পরিচিত এই নির্বাচন কর্মকর্তা মারা যান।

জানা যায়, বেশ কয়েক বছর ধরে মাহবুব তালুকদার মূত্রথলির ক্যানসারসহ বার্ধক্যজনিত বেশকিছু রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তিনি এভারকেয়ার হাসপালে চিকিৎসা নিয়েছিলেন। শারীরিক অবস্থা ভালো হওয়ায় সেখান থেকে বাসায় নিয়ে এসেছিলাম। আজ হঠাৎ অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় সকাল সাড়ে ১১টায় তাকে ইউনাউটেড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাহবুব তালুকদারের ৩ সন্তানের জনক। তার বড় মেয়ে ডা. আইরিন মাহবু্ব বাবা-মায়ের সঙ্গেই থাকেন। আর ২ সন্তানের ১ জন কানাডায় ও ১ জন আমেরিকায় থাকেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares