বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আলোচনার মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায় সুপ্রিম পার্টি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩ | ৩:৪১ অপরাহ্ণ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ | ৩:৪৩ অপরাহ্ণ
আলোচনার মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায় সুপ্রিম পার্টি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোট চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই। যথাসময়ে নির্বাচন না হলে অশুভ শক্তির উত্থান ঘটতে পারে তা কোনোভাবেই দেশ জাতির জন্য কল্যাণকর নয়। তবে সেই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মুলক ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম পার্টির দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেলেও রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধ বিভাজন ও সহিংসতার পথ বেছে নেয়ায় জনমনে শংকা বিরাজ করছে। নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থার সংকটও পরিলক্ষিত হয়। এই অবস্থায় দেশ ও জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণ নির্বাচনই আমাদের প্রত্যাশা।

আগামী ১৮ নভেম্বর শনিবার সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম পার্টির স্থায়ী পরিষদের সভা ও বিকাল ৩টায় লিবারেল ইসলামিক জোটের সভায় পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares