বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আলীকদমে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ সহোদর আটক

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৩ | ৫:০১ অপরাহ্ণ আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৩ | ৫:০৩ অপরাহ্ণ
আলীকদমে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ সহোদর আটক

বান্দরবান প্রতিনিধি 

বান্দরনবানের আলীকদমে সেনা সদস্যরা  ৫০ হাজার ইয়াবাসহ মেনরিং ম্রো (২৫) ও মেনডম ম্রো (৩১) নামে দুই সহোদর মাদক কারবারিকে  আটক করেছে।

আজ বৃহস্পতিবার সকালে আলীকদম  সেনা জোন (৩১ বীর) এর আওতাধীন পোয়ামহুরী ক্যাম্প থেকে ১ কিঃ মিঃ পশ্চিমে পোয়ামহুরী বাজার থেকে সেনা সদস্যরা তাদেরকে আটক করেন

আটককৃতরা  আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দরিমুখ পাড়ার তংলে কারবারির পুত্র।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭ সেপ্টেম্বর ১০টায় আলীকদম সেনা জোন (৩১ বীর) এর আওতাধীন, পোয়ামহুরী ক্যাম্প থেকে ১ কিঃ মিঃ পশ্চিমে পোয়ামহুরী বাজারে গোন তথ্যের ভিত্তিতে সেনা সদস্যরা অভিযান চালায়।গোপন খবরের ভিত্তিতে আগে থেকে সার্জেন্ট সাইদুর রহমান (৩১ বীর) এর নেতৃত্বে  সি টাইপ  পেট্রোল দল সেখানে অবস্থান গ্রহন করে।পরে  আলী নামের এক ব্যক্তির নৌকা তল্লাশি করে ৫০ হাজার পিছ ইয়াবা উদ্ধারসহ  এই দুই মাদক কারবারিকে আটক করা হয়

জানা যায়,আটককৃতরা লাম্বুঝিরি বুতু নামের এক মাদক কারবারির কাছে বিপুল পরিমাণ এই  ইয়াবা পৌঁছে দিচ্ছিল বলে স্বীকার করে। পরে আটককৃতদের আলীকদম থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তাদের নামে মাদক আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে আলিকদম পুলিশ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares