বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আরসা প্রধান আতাউল্লাহ’র এপিএস নোমান আটক

প্রকাশ: ২ অক্টোবর ২০২৩ | ৭:৫৩ অপরাহ্ণ আপডেট: ২ অক্টোবর ২০২৩ | ৭:৫৪ অপরাহ্ণ
আরসা প্রধান আতাউল্লাহ’র এপিএস নোমান আটক

সাম্পান ডেস্ক 

মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ’র এপিএস (একান্ত সহকারী) ও অর্থ সমন্বয়ক মোহাম্মদ এরশাদ ওরফে নোমান চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২ অক্টোবর) ভোরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নোমান চৌধুরী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু কোনার পাড়ার সাব্বির আহমদের ছেলে।

আজ দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানের বিষয়ে টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আরও জানান, ২০২২ সালের ১৪ নভেম্বর সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুমব্রু বাজার সংলগ্ন কোনারপাড়া মসজিদের পাশে আরসার সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। তখন গোলাগুলিতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী নিহতের ঘটনা সঙ্গে জড়িত এই …

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares