সাম্পান ডেস্ক
বান্দরবানে কেএনএফ সন্দেহে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, ২ নং রুমা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইডেন পাড়া এলাকার লাল চেও বমের মেয়ে লাল রিন ত্লোয়াং বম (২০), ঙুনদাং বমের ছেলে ভান নুয়াম থাং বম (৩৭), লাল মুয়ান বমের ছেলে ভান লাল থাং বম (৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার, হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আনা হয়। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ নাজমুল হোছেনে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এপর্যন্ত মোট ৫৭ কেএনএফ সদস্য ও একজন চাঁদের গাড়ীর চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
কোট পুলিশ পরিদর্শক একে ফজলু হক বলেন, আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বান্দরবানের রুমা ও থানচিতে প্রকাশ্যে ব্যাংক লুটের পর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে।
