বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আমানত শাহ’র মাজারে ভারতীয় সহকারী হাই কমিশনারের নতুন গিলাপ

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২ | ৭:৩৩ পূর্বাহ্ণ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ | ৭:৩৪ পূর্বাহ্ণ
আমানত শাহ’র  মাজারে ভারতীয় সহকারী হাই কমিশনারের নতুন গিলাপ

নিজস্ব প্রতিবেদক

নগরের শাহসুফি হযরত শাহ আমানত মাজারে এসেছেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন।এসময় তিনি মাজারে জিয়ারত করেন ও মাজারের নতুন গিলাপ দেন।

আজ বুধবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় তিনি মাজারে আসেন।

এদিকে ভারতীয় সহকারী হাইকমিশনার আসলে মাজারের খাদেমরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর তিনি মাজার মাজার শরিফে নতুন গিলাপ দেন এবং দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে শাহজাদা ফরিদ উদ্দিন মো. আলী খান,শাহজাদা খাজা বেলায়েত উল্লাহ খান, আমান উদ্দিন আবদুল্লাহ, জিয়া উদ্দিন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares