প্রকাশ: ১৯ মে ২০২২ | ৯:০৫ পূর্বাহ্ণ আপডেট: ১৯ মে ২০২২ | ৯:১৩ পূর্বাহ্ণ
সাম্পান ডেস্ক
বরেণ্য সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৭টায় যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে দেশবরেণ্য এই বুদ্ধিজীবীর বয়স হয়েছিল ৮৮ বছর। লন্ডন থেকে সিনিয়র সাংবাদিক সৈয়দ আনাস পাশা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
