প্রকাশ: ১ মে ২০২৪ | ৭:৪৭ অপরাহ্ণ আপডেট: ১ মে ২০২৪ | ৭:৪৭ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
বেগম জিয়ার প্রেস কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, সন্ধ্যায় গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। নিয়মিত পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছেন তিনি।
দীর্ঘদিনে ধরেই লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, ফুসফুস ও হৃদরোগের বিভিন্ন সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। এর আগে গত ৩১ মার্চ হাসপাতালে ভর্তি হন তিনি। তিন দিন পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন বেগম জিয়া।
