বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আফগান ও ভারতীয়দের কাঁদিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২ | ৫:৫৭ অপরাহ্ণ আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২২ | ৫:৫৭ অপরাহ্ণ
আফগান ও ভারতীয়দের কাঁদিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

সাম্পান ডেস্ক

৬ বলে দরকার ১১ রান, উইকেটে শেষ দুই ব্যাটসম্যান নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন। বাজি ছিল আফগানিস্তানের দিকেই। কিন্তু ইনিংসের শুরুতে দারুণ এক ডেলিভারিতে বাবর আজমকে যিনি ভুলে যাওয়া গোল্ডেন ডাকের তেতো স্বাদ দিয়েছিলেন, সেই ফজলহক ফারুকী দিলেন পরপর দুই ফুলটস। দুটিই লং–অফের দিয়ে বাউন্ডারির ওপারে আছড়ে ফেললেন নাসিম শাহ! হারতে থাকা ম্যাচ পাকিস্তান রুদ্ধশ্বাস সমাপ্তিতে পাকিস্তান জিতল ১ উইকেটের ব্যবধানে।

শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামের এই জয়ে পাকিস্তান উঠে গেছে এশিয়া কাপের ফাইনালে। রোববারের ফাইনালে প্রতিপক্ষ শ্রীলংকা। আফগানদের হারে বিদায় ঘণ্টা বেজেছে ভারতেরও।

প্রথমে ব্যাটিং পেয়ে আফগানিস্তান করেছিল ৬ উইকেটে ১২৯ রান। রান তাড়ায় ১১৮ রানে পাকিস্তান হারায় ৯ উইকেট।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares