বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় ৯ শিশুসহ নিহত ১০

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ৪:৫২ অপরাহ্ণ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ৪:৫২ অপরাহ্ণ
আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় ৯ শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। আফগান কর্তৃপক্ষ বলছে, একটি বাড়িতে চালানো বোমা হামলায় অন্তত ৯টি শিশু ও এক নারী নিহত হয়েছেন।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, স্থানীয় সময় ২৪ নভেম্বর, সোমবার দিবাগত রাত ১২টার দিকে খোস্তের গুরবুজ জেলায় এ হামলা হয়।

মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, পাকিস্তানের আক্রমণকারী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। তিনি কাজী মিরের ছেলে।

তিনি আরও বলেন, এ হামলায় নয়টি শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) এবং এক নারী নিহত হয়েছেন। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়েছে।

খোস্ত ছাড়াও উত্তর–পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়। এতে অন্তত চার বেসামরিক লোক আহত হয়েছেন।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares