প্রকাশ: ৪ এপ্রিল ২০২৩ | ১০:১৭ অপরাহ্ণ আপডেট: ৪ এপ্রিল ২০২৩ | ১০:১৭ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরিম প্রথম স্থান অর্জন করেছেন।
ভিনদেশে একজন হাফেজ হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। এর আগেও এ প্রতিযোগিতায় ২ জন বাংলাদেশি হাফেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
দুবাই এক্সপো সিটির মুল স্টেজে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে ইথিওপিয়ার আব্বাস হাদী, ৩য় স্থান অধিকার করে সৌদি আরবের খালিদ সোলাইমান।
দুবাইয়ের ২ রমজান থেকে শুরু হওয়া এ আসর ১৩ রমজান পর্যন্ত চলে।
