বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন-২০২৩ এর প্রস্তুতি সভা সম্পন্ন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩ | ৩:৩৪ পূর্বাহ্ণ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ | ৩:৩৪ পূর্বাহ্ণ
আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন-২০২৩ এর প্রস্তুতি সভা সম্পন্ন

সাম্পান ডেস্ক

আসন্ন গাউসুল আজম হযরত শাহসূফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) এর ১১৭ তম ওরশ শরীফ উপলক্ষ্যে শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ১০ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে আয়োজিত “আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন-২০২৩” এর আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল হামজারবাগস্থ এস জেড এইচ এম ট্রাস্টের মিলনায়তনে প্রফেসর ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে আরো উপস্থিত ছিলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ আলী, প্রফেসর মীর মোঃ তরিকুল আলম, জনাব মোঃ ইউসুফ আলী, সাংবাদিক বলাই কুমার আচার্য্য, শ্যামল নন্দী, মুহাম্মদ রায়হান উদ্দীন, আবু সালেহ সুমন, সৈয়দ শরফ রাসেল সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সফল করার জন্য এতে সকলে মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন।শেষে উক্ত সভার সভাপতি ড. হেলাল উদ্দিন সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে অনুষ্ঠানটি সফল করার জন্য নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares