বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আনোয়ারায় গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রকাশ: ১২ জুলাই ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ আপডেট: ১২ জুলাই ২০২২ | ৩:৪৯ অপরাহ্ণ
আনোয়ারায় গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় রাতের আঁধারে ফিল্মি স্টাইলে তিন সন্তানের জননী জেসমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে এক দুর্বৃত্ত। এতে গুরুতর আহত হয় এই গৃহবধূ।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় উপজেলার ২নং বারশত ইউনিয়নের হাজী মনির আহম্মদের বাড়িতে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। গৃহবধূ জেসমিন আকতার ওই এলাকার দুবাই প্রবাসী মৌঃ মোঃ হানিফের স্ত্রী বলে জানা গেছে।

জেসমিন আকতারের দেবর মোহাম্মদ হাসান জানান, ছাদের উপর এ সিঁড়ি রুম দিয়ে নীছে ঢুকে সরাসরি গলায় ছুরি দিয়ে পোজ দেয়, তাতে গলার শ্বাসনালি ছাড়া পুরোটা কেটে রক্তাক্ত হয়ে যায়।পল্লী চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিয়ে চমেক হাসপাতালে নিয়ে যায়। আসলে রাতের আঁধারের ঘটনা। তাই কাউকে সন্দেহও করতে পারছি না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান, ঘটনার পর এসপি মহোদয় ও নবগত ওসি ঘটনাস্থল পরিদর্শন এসেছে।দুর্বৃত্ত তার পরনের শার্ট রেখে পালিয়ে গেছে। অপরাধী যাতে কোনভাবে ছাড় না পায় তার জন্য পুলিশ প্রশাসনসহ কাজ করে যাচ্ছি।

তবে আনোয়ারা থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোঃ হাসান বলেন,এই বিষয়ে এখনো থানায় লিখিত কোন অভিযোগ হয়নি। তবে অপরাধীকে ধরতে আমরা কাজ করে যাচ্ছি।

,

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares