বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়ালিকা ‘মাতৃভাষার আলো’ প্রকাশ

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ৬:৩৬ অপরাহ্ণ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ৬:৩৬ অপরাহ্ণ
আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়ালিকা ‘মাতৃভাষার আলো’ প্রকাশ

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

ভোরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে প্রভাত র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটির বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণে প্রস্তুতকৃত দেয়ালিকা ‘২৬–মাতৃভাষার আলো’ প্রকাশ। অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে দেয়ালিকাটির উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোমেনা আক্তার খানম। দেয়ালিকায় ভাষা আন্দোলনের ইতিহাস, একুশের চেতনা নিয়ে কবিতা, রচনা ও চিত্রাঙ্কন স্থান পায়। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার সমন্বয়ে দেয়ালিকাটি উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

এছাড়াও দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সবশেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে আবেগঘন, তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়।

আরএইচ

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares