বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আনোয়ারা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফারুক গ্রেপ্তার

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪ | ৬:৪৬ অপরাহ্ণ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ | ৬:৪৬ অপরাহ্ণ
আনোয়ারা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফারুক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: ফারুককে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) কর্ণফুলীর শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মামলার বাদী আবুল বশর এবং আসামি মোঃ ফারুক সম্পর্কে প্রতিবেশী হয়। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে গত ২০২২ সালে বাদীর পরিবার বাড়ীর সীমানায় বাশেঁর বেড়া নির্মাণ কাজ শুরু করিলে আসামি মোঃ ফারুক এবং তার অন্যান্য সহযোগী আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে দেশী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণ কাজে বাধা প্রদান করে। পরে  তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

বাকবিতন্ডার একপর্যায়ে আসামি মোঃ ফারুক এবং তার অন্যান্য সহযোগী আসামিরা মামলার বাদী আবুল বশরের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রী’কে হত্যার উদ্দেশ্যে দেশীয় তৈরী রামদা, কিরিচ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পরবর্তীতে এ  ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

র‌্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান,আসামি ফারুককে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব গোপন সূত্রে জানতে পারে যে, মামলার পলাতক আসামি মোঃ ফারুক  কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অবস্থান করছে। সে  তথ্যের ভিত্তিতে   আভিযানিক দল আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামীর  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য  আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares