প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ৪:৫৮ অপরাহ্ণ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ৪:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের আনোয়ারাধীন কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) বিদ্যুতায়িত হয়ে মো. দিদার নামে ৩৫ বছর বয়সী এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জোনের ভেতর ২১ নাম্বার সু সেক্টরে এ ঘটনা ঘটে।
নিহত মো. দিদার আনোয়ারা উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের চাতরী এলাকার বাসিন্দা বদিউর রহমানের পুত্র। তিনি সেখানে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিল।
মত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নুরুল আলম আশিক বলেন, তাকে মেডিকেলে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মুশফিকুর রহমান বলেন, কাজ করার সময় দিদার নামে একজন ইলেক্টেশিয়ানের মৃত্যু হয়েছে। সে কেইপেজড এ ইলেক্ট্রেশিয়ান হিসেবে কর্মরত ছিল।
