বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আনোয়ারায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ: ৭ আগস্ট ২০২৫ | ১:৪৬ অপরাহ্ণ আপডেট: ৭ আগস্ট ২০২৫ | ১:৪৭ অপরাহ্ণ
আনোয়ারায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা থানার আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামি মো. রাসেল (৩৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। তিনি আনোয়ারা উপজেলার পূর্ব কন্যারা এলাকার মৃত আবু নাছের কন্ট্রাক্টরের ছেলে।

বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচড়া কুলাগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, নিহত মানিকের সঙ্গে রাসেল ও সেলিম নামে দুই ব্যক্তির পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৭ মার্চ রাসেল মানিককে টাকা দেয়ার কথা বলে পরৈকড়া এলাকায় নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রাসেল ও তার সহযোগীরা মানিককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মানিকের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত মানিকের বড় ভাই মোহাম্মদ বাবু ওরফে বাবুল বাদী হয়ে আনোয়ারা থানায় ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রাসেলকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এসএস

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares