বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আনোয়ারায় ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১২ জুন ২০২৪ | ৬:৩৪ অপরাহ্ণ আপডেট: ১২ জুন ২০২৪ | ৬:৩৪ অপরাহ্ণ
আনোয়ারায় ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি :

আনোয়ারায় সড়কের পাশে ড্রেনে পড়েছিল এক যুবকের মরদেহ। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি, তবে তার পরনে ছিল শার্ট ও জিন্স প্যান্ট।

আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পারকি গ্রামের দুধকুমড়া যাত্রী ছাউনির বিপরীতে ড্রেন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কেইপিজেডের শ্রমিকরা কাজের যাওয়ার সময় মরদেহটি দেখতে পায়। ভয়ে কেউ মরদেহের পাশে যায়নি। পরে পুলিশকে খবরটি জানালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠায়। এর আগে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনা আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares