বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আনোয়ারায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি আটক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:২৮ পূর্বাহ্ণ আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:২৮ পূর্বাহ্ণ
আনোয়ারায় জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি আটক

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার ( ১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আবদুল হামিদের বিল্ডিং এর দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো জুঁইদণ্ডি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে মোঃ রাখিব (১৮ ) , বোয়ালিয়া সবুর মেম্বার বাড়ির বাবুল হকের ছেলে মোঃ মোঃ সোহেল (২৩) , দুই চালি মাঝির বাড়ির মৃত ইব্রাহিমের ছেলে জামাল উদ্দিন (৪৫) , মধুর বিবির বাড়ির মোঃ নবীর ছেলে মোজাম্মেল( ২৫), ইয়াকুব আলী মাঝির বাড়ির আবদুল জলিলের ছেলে শাহ আলম (৫৫) ও মৃত হাজী গুরা মিয়ার ছেলে মোঃ আয়ুব আলী (৪৩) ।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান বলেন, বোয়ালিয়া থেকে ছয় জুয়াড়িকে আটক করা হয়েছে। সকালে তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares