বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আনোয়ারায় গাছ পড়ে বৃদ্ধ আহত

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩ | ৯:১৪ অপরাহ্ণ আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ | ৯:১৪ অপরাহ্ণ
আনোয়ারায় গাছ পড়ে বৃদ্ধ আহত

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বিদ্যালয়ের গাছ পড়ে আবুল বশর (৬০) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল পৌন ১১টায় বৈরাগ ইউনিয়ন গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন পুরোনো একটি কৃষ্ণচূড়া গাছ আকস্মিক ভেঙ্গে পড়ে এই ঘটনা ঘটে।

আহত আবুল বশর গুয়াপঞ্চক ৫নং ওয়ার্ডের জিন্নাত আলী বাড়ির বাসিন্দা। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

বিদ্যালয়ের দপ্তরী মোহাম্মদ খোকন জানান,সকাল পৌন ১১টায় সময় হাঠাৎ স্কুলের বড় কৃষ্ণচূড়া গাছটি ভেঙে পড়ে যায়।গাছের নিচে দাড়িয়ে থাকা আমাদের এলাকার একজন মুরব্বি আহত হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাসে থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবী চৌধুরী বলেন,কোন ঝড়,বাতাস ছাড়া আকস্মিক বিদ্যালয়ের বড় কৃষ্ণচূড়া গাছটা ভেঙ্গে যায়।এতে একজন মুরব্বি আহত এবং একজন স্কুল শিক্ষার্থী ভয় পায়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares