বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আনোয়ারায় উপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামী ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

প্রকাশ: ৯ জুন ২০২৪ | ৯:৩৪ অপরাহ্ণ আপডেট: ৯ জুন ২০২৪ | ৯:৩৪ অপরাহ্ণ
আনোয়ারায় উপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামী ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক 

আনোয়ারায় পুলিশকে মেরে হ্যান্ডকাফসহ আসামী ছিনিয়ে নিয়েছে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা খানের অনুসারীরা।এই ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে পুলিশের ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি।

শনিবার (৮ জুন) রাত ১১ টার দিকে আনোয়ারার টানেল মুখের ‘ভোজন বাড়ি’ রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তির নাম মোজাম্মেল হক। তিনি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান ও নব নির্বাচিত আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের অনুসারী। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন

জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এমনকি রিজার্ভ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েন।

বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেন, ‘আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি সত্য। তবে সংগঠিত ঘটনার স্পটটি আনোয়ারা থানার অধীন। বর্তমানে আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares