প্রকাশ: ১২ মার্চ ২০২৪ | ৫:০৫ অপরাহ্ণ আপডেট: ১২ মার্চ ২০২৪ | ৫:০৫ অপরাহ্ণ
সাম্পান ডেস্ক
আনোয়ারার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের সমিতি পুকুরপাড় এলাকায় আগুন লেগে দিলীপ কুমার দাস (৫৫) ও অনিল কুমার দাস (৬০) দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
আজ মঙ্গলবার (১২ মার্চ) সাড়ে ১২ টার সময় আগুন লাগার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অনিল কুমারের ৪ টি ছাগল ও দিলীপ কুমারের ঘরের সবকিছু পুড়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা জানান, আগুন লাগার খবর পেলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ৪৫ মিনিটের প্রচেষ্টার পর ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনি।
ভোক্তভোগীরা জানান, দোকান থেকে আমরা ঘরে আগুন দেখতে পাই। দুই পরিবারের কেউ ঘরে ছিলনা। স্থানীয় ফায়ার সার্ভিসকে ফোনে জানানো হলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বাড়ির পাশে জঙ্গলে কে বা কারা আগুন দিয়েছিল এর থেকে আগুনের সূত্রপাত।
ঘটনার খবর শুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানাতে আসেন হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান কলিল উদ্দিন ইউপি সদস্য উম্মে সাজিয়া সোলতানা, ফয়েজ।
