বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আদালতে বাদীকে জেরার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন আইনজীবী

প্রকাশ: ২২ মার্চ ২০২৩ | ১২:২৫ অপরাহ্ণ আপডেট: ২২ মার্চ ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ
আদালতে বাদীকে  জেরার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন আইনজীবী

আদালতে বাদীকে জেরার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন আইনজীবী

সাম্পান ডেস্ক :-

চট্টগ্রাম জজ আদালতে একটি মাদকের মামলায় বাদী পুলিশ কর্মকর্তাকে জেরা করার সময় হঠাৎ মাটিতে পড়ে গিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ জোবাইরুল হক নামে এক আইনজীবীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে ।

বুধবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে।

আইনজীবী জোবাইরুলের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের চতুর্থ ব্যাচের ছাত্র ছিলেন। আজ (বুধবার) আসরের নামাজের পর চট্টগ্রাম আদালত চত্বরের নতুন ভবনের সামনে  তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে বিচারাধীন একটি মাদক মামলায় জেরা করার জন্য অপেক্ষা করছিলেন আইনজীবী জোবাইরুল। দুপুরে শুনানি শুরু হয়। মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে জেরা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে নগরের পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলি হাবিবুর রহমান বলেন, ইয়াবা মামলায় বাদী পুলিশ কর্মকর্তাকে জেরা করছিলেন আইনজীবী জোবাইরুল। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে তাঁর মৃত্যুতে আদালত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares