বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আজ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৩ | ৬:৩৬ পূর্বাহ্ণ আপডেট: ৪ জানুয়ারি ২০২৩ | ৬:৪০ পূর্বাহ্ণ
আজ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাম্পান ডেস্ক

আজ ৪ জানুয়ারি। মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব ক্রান্তিলগ্নে নেতৃত্ব দেয়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আজ প্রতিষ্ঠাবার্ষিকী।গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এই পথচলায় বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি ৭৫ বছর পার করেছে আজকে।

১৯৪৮ সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বৃহৎ এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। একই বছর রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে নামেন সংগঠনের নেতাকর্মীরা। এরপর বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন ও এগারো দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের সরকারবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনাবাদি জমিতে শাক-সবজি-ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালনের উদ্যোগসহ বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বছরব্যাপী এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares