সাম্পান ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল ফিতর।আজ সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে। ইসলামিক ক্যালেন্ডারের নবম মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে সৌদি আরবে।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাগরিকদের উদ্দেশ্যে জারি করা বিবৃতিতে জানা যায়, সৌদির বাসিন্দাদের চাঁদ দেখতে পাওয়ার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। খালি চোখে বা দূরবীণ ব্যবহার করে নতুন মাসের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে তা সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালত বা কেন্দ্রকে জানাতে বলা হয়েছে। সৌদি আরবে পবিত্র রমজান মাসের শুরু হয়েছে গত ১১ মার্চ। রমজানে মুসলমানরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া-দাওয়া থেকে বিরত থাকেন।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর রমজান মাস ৩০ দিনের হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও তার প্রতিবেশী অনেক দেশে আগামী ১০ এপ্রিল (বুধবার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ অনুষ্ঠিত হওয়ার পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে আগামী ১১ এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।
