নিজস্ব প্রতিবেদক
অবশেষে সুসংবাদ পেয়েছে চট্টগ্রামবাসী।সর্বশেষ ২৪ ঘন্টায় এখানে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।আর এই সময়ে করোনায় কোন মৃত্যুর খবরও পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩১ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বিষয়টি নিশ্চিত করা যায়।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়।কিন্তু এইসব নুমুনা থেকে কারও শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়নি।
জানা যায় ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়।এরপর থেকে এপর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নগরের ৯২ হাজার ৯০ জন ও ৩৪ হাজার ৫৩৬ জন উপজেলার বাসিন্দা। আর এই মহামারীতে সরকারি হিসাব অনুযায়ী মারা গেছেন মোট ১ হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরের ৭৩৪ জন নগরের এবং ৬২৮ জন মফস্বলের বাসিন্দা।
