বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

আজিয়ে অনোরার মাইয়া বরত আইস্যে : অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ৭:৫৮ পূর্বাহ্ণ আপডেট: ১০ মার্চ ২০২৪ | ৭:৫৮ পূর্বাহ্ণ
আজিয়ে অনোরার মাইয়া বরত আইস্যে : অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

আনোয়ারা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা সদ্য বর্ধিত মন্ত্রী পরিষদে শপথ নেওয়া অর্থপ্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, আজিয়া আঁয় সংবর্ধনা লয়তাম ন আই। কায়ছার মিয়ার মাইয়া বরত আইসি(আমি সংবর্ধনা নিতে আসি নাই, আমি আমার বাবার বাড়িতে আসছি)। আনোয়ারা হচ্ছে আমার পৈত্রিক নিবাস। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি অনেক পরিশ্রম করেন জনগণের জন্য দেশের জন্য। তিনি রাজনীতি করেন সবার উন্নয়নের জন্য, সকলের জীবনমান উন্নয়নের জন্য। তিনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, তিনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না।

শনিবার (৯ মার্চ) বিকেলে আনোয়ারা সরকারি কলেজ মাঠে আনোয়ারা উপজেলা গণসংবর্ধনা কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি তার প্রয়াত পিতা কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান কায়ছারের কথা উল্লেখ আরও বলেন, আমি এখানে সংবর্ধনা নিতে আসি নাই। আমি আমার বাপের বাড়ীতে এসেছি । আমি আনোয়ারার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমি এখানকার মানুষের ভাগ্য বদলাতে চাই। তার আগে তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুসহ আনোয়ারার সব বর্ষীয়ান প্রয়াত নেতাদের স্মরণ করেন। এসময় তিনি কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি তার মন্ত্রলায়ের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী আমাকে তিন বার এমপি নির্বাচিত করেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনার সম্পাদক বানিয়েছেন। আমি বরাবর নেত্রীর আস্থা রেখে বাংলাদেশের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করব।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বসর ও আওয়ামী লীগ নেতা নাজিমউদ্দীন সুজনের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটিয়া-১২ আসনের সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ডা: নাসির উদ্দীন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা শিরাজুল ইসলাম, চট্টগ্রাম কোর্টের সাবেক পিপি এড. চন্দন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ নেতা স্বপন ধর, হাইলধর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা প্রনব দাশ গুপ্ত, আওয়ামী লীগ নেতা আহকাম ইবনে জামিল মিশনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আনোয়ারা সরকারি কলেজ মাঠে দুপুর থেকে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ও মিছিলে জনসমুদ্রে রূপান্তর হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares