নিজস্ব প্রতিবেদক
আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে বন্ধ রয়েছে সার কারখানার উৎপাদন।
মঙ্গলবার (২২ নভেম্বর ) সকাল ৯ টার দিকে সার কারখানার বয়লারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্য জাহেদুল ইসলাম বলেন, ‘সকাল কারখানার অ্যামুনিয়া প্লান্টে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে এসে তবে ফ্যাক্টরির কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। সিইউএফএলের নিজস্ব দুইটি ফায়ার ট্রাক আধঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।’
সিইউএফএল এর জিএম (অপারেশন) প্রদীপ কুমার নাথ বলেন, আগুন লাগার কারণে সার কারখানার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতকাজ শেষে উৎপাদন পুনরায় শুরু হবে।ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
