প্রকাশ: ৯ মে ২০২২ | ১:৪১ অপরাহ্ণ আপডেট: ৯ মে ২০২২ | ১:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির সভা অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৯ মে) দারুল ফজল মার্কেটস্থ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ১০ মে বিকাল ৩টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কমিটির সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
