বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আগামীকাল থেকে এলাকাভিত্তিক ২ ঘন্টা লোডশেডিং

প্রকাশ: ১৮ জুলাই ২০২২ | ৬:৫৬ পূর্বাহ্ণ আপডেট: ১৮ জুলাই ২০২২ | ৬:৫৯ পূর্বাহ্ণ
আগামীকাল থেকে এলাকাভিত্তিক ২ ঘন্টা লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ সংকট সমাধানে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একই সঙ্গে সাময়িক লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলেও জানান তিনি।

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

প্রতিমন্ত্রী জানান, এ ছাড়া অফিসের সময় কমানো যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares